Special News Special Reports State

গার্ডেনরিচ কাণ্ডে আমির খানের আরও ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করল পুলিশ

0
(0)

খবর লাইভ : গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের আরও ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। আগেই আমিরের সল্টলেকের অফিসে হানা দিয়ে দেড় হাজারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সব অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে টাকার লেনদেন হয়েছে। ক্রিপ্টোকারেন্সিতেও টাকা বিনিয়োগ করা হত। তথ্য অনুসন্থান করে এই অ্যাকাউন্টগুলোর বিপুল পরিমাণ অর্থের সন্ধান পায় পুলিশ। সেই অ্যাকাউন্ট থেকেই ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনপোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আমিরের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। ১০ সেপ্টেম্বর ই নাগেটস মোবাইল গেমিং অ্যাপে আর্থিক প্রতারণার তদন্তে নেমে গার্ডেনরিচ, মোমিনপুর, নিউটাউন সহ ৬ জায়গায় হানা দিয়েছিলো ইডি। আমিরের ঘরের খাটের তলা থেকে প্রায় সাড়ে ১৭ কোটি উদ্ধার করে ইডি।

আরও পড়ুনঃ গাড়োয়ালে তুষারধসে মৃত আরও পাঁচ পর্বতারোহীর দেহ উদ্ধার 
কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও আমিরের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। গত ১০ সেপ্টেম্বর একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে নেমে গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন-সহ শহরের ছ’টি জায়গায় অভিযান শুরু করেছিল ইডি। তদন্তকারী সংস্থার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *