National Special News Special Reports

দেশে ৫জি পরিষেবার সূচনা করলেন মোদি

0
(0)

খবর লাইভ : দেশে ৫জি পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। টেলিকম পরিষেবায় নতুন যুগের শুরু। ষষ্ঠী থেকেই শুরু হল ৫জি পরিষেবা। প্রথম পর্যায়ে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই সহ দেশের ১৩টি শহরে মিলবে ৫জি পরিষেবা। এরপর ধাপে ধাপে দেশজুড়ে চালু হবে। শনিবার দিল্লির প্রগতি ময়দান থেকে পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ইউক্রেনের চার অঞ্চল রাশিয়া দখল করার পরেই হুঁশিয়ারি আমেরিকার

৪জি প্রযুক্তির থেকে ২০ গুণ বেশি দ্রুত গতি হবে এই পরিষেবায়। ৩ মিনিটে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা। ২০ জিবিপিএস স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারী। ২০৩৫ সালের মধ্যে ভারতে ৫জি-র বিপুল আর্থিক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *