খবর লাইভ : কাবুলের শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, শুক্রবার সকালে কাবুলের(Kabul) পশ্চিমাংশে দস্ত-ই-বারচি এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণ হয়। ঘটনার সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। কোনও সংগঠনের তরফে এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি।
আরও পড়ুনঃ অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী? বিস্ফোরক শুভেন্দু
তালিবানের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে তাদের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।




