কে হবেন কংগ্রেস সভাপতি ? মনোনয়নপত্র তুললেন শশী থারুর

খবর লাইভ : লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের রাস্তা খোঁজার আগে সভাপতি খুঁজতে নেমেছে কংগ্রেস। কে হবেন শতাব্দী প্রাচীন দলের আগামী সভাপতি? শোনা যাচ্ছে, কংগ্রেসের সভাপতি নির্বাচন হতে চলেছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত বনাম কেরলের তিরুঅনন্তপুরমের সাংসদ মন্ত্রী শশী থারুর। সেক্ষেত্রে প্রায় ২০ বছর বাদে গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেতে চলেছে কংগ্রেস? তবে রাহুল গান্ধীর নাম নিয়েও চলছে জল্পনা। সেই জল্পনা উস্কে দিয়েছে সোনিয়া-তনয়ের একটি ফেসবুক পোস্ট। সেখানে দলের হাল ধরার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন সভাপতি।

আরও পড়ুনঃ ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফি রুখতে দেশ জুড়ে সিবিআইয়ের ‘অপারেশন মেঘ-চক্র’ !

শেষ খবর পাওয়া পর্যন্ত, কংগ্রেসের জি-২৩ গোষ্ঠী বা বিক্ষুব্ধ ২৩ জন নেতার মধ্যে অন্যতম থারুরই প্রথম যিনি রাহুল-সোনিয়ার আড়াই দশক সভাপতিত্বের পর দলের ভার কাঁধে নিতে নির্বাচনে লড়ার পথে এক ধাপ এগোলেন।
কেরলের সাংসদ শশী সভাপতি ভোটে লড়তে মনোনয়নপত্র তুলেছেন বলে কংগ্রেস সূত্রে খবর।
তবে লড়াই সহজ নয়। গান্ধী পরিবারের কেউ শেষ পর্যন্ত না লড়লে, থারুরের মূল প্রতিপক্ষ হতে চলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ও গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অশোক গেহলত।

বর্তমানে ‘ভারত জোড়ো’ যাত্রার নেতৃত্বে দিচ্ছেন রাহুল। তাঁকেই সভাপতি পদে বসার জন্য আবেদন-নিবেদনের পর্ব চলছে এখনও। এমনকি গেহলত নিজে রাহুলকে পদে ফেরার আবেদন জানিয়েছিলেন। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেস সভাপতির পদ সেই যে ছেড়েছেন রাহুল, আর সেখানে ফিরতে চাননি তিনি। এক টানা ১৯ বছর সভানেত্রীর দায়িত্ব পালন করার পর ছেলে রাহুলের হাতে ভার সঁপেছিলেন সোনিয়া। ঘটনাচক্রে, রাহুলের পদত্যাগের পর আবার সোনিয়াকেই অন্তর্বর্তী সভানেত্রীর ভার নিতে হয়। এখনও তিনি সেই পদই সামলাচ্ছেন। ১৭ অক্টোবর হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন। প্রায় সিকি শতক পর এই প্রথম কংগ্রেস সভাপতি নির্বাচিত হতে পারেন এমন একজন, যাঁর পদবিতে গান্ধী নেই। সেই লড়াইয়ের জন্যই মনোনয়নপত্র তুলে নিজের দাবি জানিয়ে রাখলেন থারুর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago