প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত রাজধানী দিল্লি

খবর লাইভ : প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চল। বুধবার থেকে এক নাগাড়ে চলা বৃষ্টিতে দিল্লি, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণেই অল্প সময়ে এমন প্রবল বৃষ্টি হয়েছে। নিম্নচাপটি শনিবারের পর পশ্চিম উত্তরপ্রদেশ এবং দক্ষিণ হরিয়ানার দিকে সরে যেতে পারে। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফি রুখতে দেশ জুড়ে সিবিআইয়ের ‘অপারেশন মেঘ-চক্র’ !

বৃহস্পতিবারই জানানো হয়েছিল, ভারী বৃষ্টিপাতের কারণে শুক্র ও শনিবার সমস্ত বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণির পঠনপাঠন বন্ধ রাখা হবে। গুরুগ্রামের স্থানীয় প্রশাসনের তরফে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
৪৮ নম্বর জাতীয় সড়কের একটি বড় অংশ জলমগ্ন। দিল্লি ট্র্যাফিক পুলিশের তরফে শহরবাসীর প্রতি আবেদন জানিয়ে বলা হয়েছে, পথচারীরা সাবধানতার সঙ্গে রাস্তায় বেরোবেন এবং বিশেষ প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

5 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago