খবর লাইভ : ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফির দৌরাত্ম্যে অতিষ্ঠ সিবিআই।শনিবার দেশের মোট ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৬টি ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই।ওই অভিযানের সাঙ্কেতিক নাম ‘অপারেশন মেঘ-চক্র’।
আরও পড়ুনঃ কপিল দেবকে নিজের ‘দ্বিতীয় বাবা’ হিসাবে উল্লেখ করলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল
গত কয়েক সপ্তাহ ধরে সাইবার নজরদারি চালিয়ে একাধিক মোবাইল নম্বরে শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করা এবং ছড়ানোর তথ্য সংগ্রহ করেন সিবিআইয়ের তদন্তকারীরা। বিভিন্ন কম্পিউটারে শিশু পর্নোগ্রাফি লেনদেন সংক্রান্ত তথ্যও মেলে। তারই ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
ইন্টারনেটে বাড়তে থাকা শিশু পর্নোগ্রাফির রমরমা রুখতে ২০১৯ সালে বিশেষ সেল গড়েছিল সিবিআই। ‘শিশু যৌন নিগ্রহ এবং যৌন শোষণ বিরোধী’ এই সেলের কাজ হল ইন্টারনেটে নজরদারির মাধ্যমে শিশু পর্নগ্রাফি ছড়ানোর ঘটনা চিহ্নিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা। কিন্তু ধারাবাহিক নজরদারি সত্ত্বেও শিশু পর্নোগ্রাফি-চক্রকে পুরোপুরি নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি বলে অভিযোগ। তাই শিশু পর্নোগ্রাফি রুখতে এই অভিযান করতে বাধ্য হল সিবিআই এমনই সূত্রের খবর।




