খবর লাইভ : তৃণমূল কংগ্রেসের অন্দরে কী কোনও সমস্যা দেখা দিয়েছে? এই প্রশ্নই এখন রাজ্য–রাজনীতিতে বড় হয়ে দেখা দিয়েছে। কারণ এখন বহু নেতা তথা বিধায়ক বেসুরো গাইতে শুরু করেছেন। হঠাৎ দল ছাড়তে চেয়ে ফেসবুকে বার্তা দিলেন হাওড়ার উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। তিনি আবার হাওড়া গ্রামীণ এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই হাওড়ার আর এক বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়ও জানিয়ে দিলেন, দল চাইলে তিনিও সরে দাঁড়াতে প্রস্তুত।
আরও পড়ুনঃ ‘‘আমি এত টাকা কামাতে পারলাম না’’ : পার্থকে কটাক্ষ করে বললেন মিঠুন
ঠিক কী লিখেছেন সমীর পাঁজা? আজ, শনিবার সমীর পাঁজার একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক লেখেন, ‘হ্যাঁ, আমার এই মহান নেত্রীটা আছে বলেই, আমি আজও তৃণমূল কংগ্রেস ছেড়ে যাইনি। কারণ কত ঝড় ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে। কারণ আজ পর্যন্ত মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভাল সেজে, একটা মেকি লিডার হতে চাই না আমি। না হলে কবেই টা টা বাই বাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যাঁরা আছে তাঁরা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে…..?? তাই আর কি, আমার যাবার সময় হল, দাও বিদায়!’
কী বলছেন মন্ত্রী অরূপ রায়? এই ফেসবুক পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে। কারণ এখন তৃণমূল কংগ্রেস সরকারকে ফেলে দিতে চায় বিজেপি। ইতিমধ্যেই দুর্নীতি ইস্যুকে সামনে রেখে তারা ইডি–সিবিআইকে সক্রিয় করে তুলেছে বলে অভিযোগ। সেখানে দলের বিধায়কের এমন ফেসবুক পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ। সেখানে সমীর পাঁজার অভিযোগ–অভিমানকে সমর্থন জানান হাওড়ার নেতা তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘সমীর পাঁজা দলের সম্পদ। তাঁর হতাশা দুঃখজনক। কারণ ও অন্ধের মতো দল করে। দলকেও পুরনো কর্মীদের মর্যাদা দেওয়ার বিষয়ে ভাবতে হবে। সমীর ছাড়া হাওড়ায় দল অচল।’ এই মন্তব্য আরও শোরগোল ফেলে দিয়েছে।
এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন অরূপ রায়। তিনি বলেন, ‘আমারও একই অবস্থা। দীর্ঘদ্দিন দল করেছি। আমার নেতৃত্বে দল ক্ষমতায় এসেছে। যতদিন আমি মনে করব দলে থাকব। আর দল যেদিন মনে করবে আমিও সরে যাব।’ এমন মন্তব্যের কারণ অবশ্য স্পষ্ট নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…