বাগুইআটি কাণ্ডে তদন্তে গাফিলতি, সাসপেন্ড থানার আইসি

খবর লাইভ : সাসপেন্ড বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ। তাঁর বিরুদ্ধে বাগুইআটি জোড়া খুনের ঘটনায় প্রথম থেকেই তদন্তের গাফিলতির অভিযোগ উঠছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গাফিলতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর পরেই আইসিকে ক্লোজ করা হয়েছিল। দুই মাধ্যমিক পড়ুয়া খুনের ঘটনায় কড়া পদক্ষেপ করে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ পার্থর ২০১ ভুয়ো সংস্থার ডিরেক্টর রিক্সাচালক-দিনমজুর!দাবি অর্পিতার
মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জোড়া হত্যাকাণ্ডের তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে বলে বুধবার জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী আরও জানান, ১৪ দিন নিখোঁজ থাকার পর পুলিশ কেন প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারেনি সেই বিষয়টি নিয়েও বিভাগীয় তদন্ত হবে। পুরো ঘটনাটি নজরদারি করার জন্য রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দিয়েছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কীভাবে ১৪ দিন পরেও বাগুইআটি থানার পুলিশ তদন্তভার এগিয়ে নিয়ে যেতে পারল না সেই বিষয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফিরহাদ জানিয়েছেন, ঘটনাটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই জরুরি পদক্ষেপ করা শুরু হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago