খবর লাইভ : আইনমন্ত্রী মলয় ঘটককে ৭ ঘণ্টা জেরা করল সিবিআই। দিনভর তল্লাশি করা হল তার ৬ টি বাড়িতে।এমনকি, রাজ্যের মন্ত্রী বাড়ির আলমারি, ঘরের তালা খুলতে চাবিওয়ালাকে ডেকে পাঠালো সিবিআই৷বুধবার সকালেই আসানসোলের আপকার পার্কে মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই৷ আসানসোলের এই বাড়িতেই বর্তমানে থাকেন মলয় ঘটক৷
যদিও সকাল থেকে মন্ত্রী মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজ ভবনের পাশে মন্ত্রী আবাসনে রয়েছেন৷ এ দিন সকালে সেখানেও যান সিবিআই আধিকারিকরা৷জানা গিয়েছে, সেখানেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা৷
জানা গিয়েছে, আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে মলয় ঘটকের স্ত্রী ছাড়াও পরিবারের অন্যান্য কয়েকজন সদস্য ছিলেন৷ কিন্তু বাড়ির বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থায় ছিল৷ যদিও সেই তালার চাবি কোথায় তা তিনি জানেন না বলে দাবি করেন মন্ত্রীর স্ত্রী৷ এর পরেই তালা খুলতে স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা৷এমনকি, বাড়ির চিলেকোঠার ঘরের তালা ভেঙেও তল্লাশি চালান সিবিআই কর্তারা৷ খুলে ফেলা হয় ঘরের ফলস সিলিংও৷ আসানসোলে মলয় ঘটকের মোট তিনটি বাড়িতে সিবিআই তল্লাশি চালায়৷ সিবিআই তল্লাশি চলাকালীন মলয় ঘটকের বাড়ির অদূরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী, সমর্থকরা৷ এ ছাড়াও কলকাতায় লেক গার্ডেন্সে মলয় ঘটকের বাড়িতেও হানা দেয় সিবিআই৷
এদিন মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক গোয়েন্দাদের ব্যবহারের প্রশংসাও করেছেন। যদিও সিবিআইয়ের তরফে সুদেষ্ণার দাবি প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।গোয়েন্দারা বেরিয়ে যেতেই সুদেষ্ণা জানান, তদন্তকারীরা তাঁর সঙ্গে ভীষণ ভাল ব্যবহার করেছেন। তাঁর দাবি, ‘‘ওঁরা বলেন, আপনার ব্যবহার ভীষণ ভাল।’’ একই সঙ্গে মন্ত্রী-জায়া বলেন, ‘‘সব দেখে গোয়েন্দারা বলেন, ‘আমরা যা ভেবেছিলাম, এখানে এসে সব উল্টো দেখলাম। অন্যান্য জায়গায় যা দেখেছি তাতে ভাবতে পারিনি যে, এটা একটা মন্ত্রীর বাড়ি হতে পারে।’’ সিবিআই আধিকারিকরা কোনও নথি বাজেয়াপ্ত করেছেন কি না জানতে চাওয়ায় সুদেষ্ণা পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনারা কি ওঁদের হাতে কিছু দেখলেন?’’
তদন্তকারীরা তাঁর কাছ থেকে কিছু জানতে চাননি বলে দাবি করেছেন মলয়ের স্ত্রী। তিনি বলেন, ‘‘ওঁরা খুবই ভদ্র ব্যবহার করেছেন। আলমারি খুলে ওঁরা আমাকেই জামাকাপড় সরাতে বলেন। এ-ও বলেন, ‘‘বাড়িতে ভাঙা জিনিসপত্র রাখবেন না।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…