খবর লাইভ : জামিনের জন্য বুধবারও অসুস্থতার যুক্তি দিয়েছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। কিন্তু ধোপে টিকল না সেই অসুস্থতার যুক্তি। ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে বুধবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়েছিল। কিন্তু সওয়াল জবাব শেষে ফের বিচারক আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ফের জেলেই ফেরত পাঠালেন অনুব্রতকে। এদিন শুনানিতে সিবিআইয়ের আইনজীবী কালীচরণ মিশ্র দাবি করেন, এখন যদি অনুব্রত মণ্ডলের জামিন হয়ে যায় তাহলে তদন্ত একদমই থেমে যাবে। নিজের প্রভাব খাটিয়ে ফের তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন অনুব্রত।
আরও পড়ুনঃ মন্ত্রীদের মমতার সতর্কবার্তা,’অনুমতি ছাড়া কোনও নিয়োগ নয়’
যদিও অনুব্রতর আইনজীবী অনুপম আঢ্য এবং আইনজীবী মলয় মুখোপাধ্যায় আসানসোল আদালতে উপস্থিত ছিলেন।
তাঁরা তৃণমূল নেতার জামিনের জন্য সওয়াল করেন। কিন্তু দু’পক্ষের বক্তব্য শুনে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রতকে ফের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। সিবিআই এদিন ফের একবার অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করে । আদালতে সিবিআই জানায়, গরুর হাট থেকে গরু পাচার হয়ে যেত বাংলাদেশ সীমান্তে। তার পুরো তথ্য দেওয়া হয়েছে সিডিতে। এমনকী শুল্ক দফতর কোনও পদক্ষেপ করলে স্থানীয়রাই বিভিন্নভাবে বাধা দিতেন। আর এই পুরো কাজটাই হতো অনুব্রতের নির্দেশে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…