খবর লাইভ : চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে বেধড়ক মারধর করলেন চাকরিপ্রার্থীরা । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকার কোটবাড় গ্রামে । শুধু তাই নয়, তৃণমূল নেতার স্ত্রী যিনি খোদ পঞ্চায়েত সমিতির সদস্য তাঁকেও মাটিতে ফেলে মারধর করেন চাকরি প্রার্থীরা। অভিযোগ, তৃণমূল নেতা শিবশঙ্কর নায়ক […]
Day: August 6, 2022
মমতায় আস্থা, পার্থ থাকতে চান বিধায়ক, জানালেন আইনজীবী
খবর লাইভ : দলের প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের অগাধ আস্থা । দল তাঁকে মন্ত্রিত্ব বা মহাসচিবের পদ থেকে সরিয়ে দিলেও তিনি বিধায়ক পদ ছাড়বেন না। শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থের সঙ্গে দেখা করার পর এমন দাবিই করলেন তাঁর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য। পাশাপাশি তিনি জানিয়েছেন, জেলে তাঁর মক্কেলের সঙ্গে সাধারণ কয়েদিদের মতোই ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে […]
পিতৃবিয়োগ, তবু ছুটি নেই ! ক্ষোভে গুলি
খবর লাইভ : তিনদিন আগে পিতৃবিয়োগ হয়৷ মন খারাপ ছিলই৷ তার উপর কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও তা মঞ্জুর না হওয়ায় হতাশা বেড়ে যায়৷ রাগে, ক্ষোভে এবং হতাশা থেকে শনিবার গুলি চালায় সিআইএসের জওয়ান৷ ভরসন্ধেয় পরপর সেই গুলির শব্দে হুলুস্থুল পড়ে যায় পার্কস্ট্রিটের জাদুঘর সংলগ্ন এলাকায়৷ জাদুঘরের পাশের কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের কাছেই সিআইএসএফের ব্যারাক৷ এদিন […]
শেষ পর্যন্ত জেলে ঘুমনোর জন্য খাট পেলেন পার্থ
খবর লাইভ : অবশেষে জেলে ঘুমনোর জন্য খাট পেলেন পার্থ চট্টোপাধ্যায়৷ শুক্রবার প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর পার্থকে রাখা হয়েছিল পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে৷ ছোট্ট সেই সেলে নিয়ম মতো রাতে শোয়ার জন্য চারটি কম্বল পেয়েছিলেন পার্থ৷ কিন্তু প্রত্যাশিত ভাবেই রাতে সেই বিছানায় শুয়ে ঘুম আসেনি প্রাক্তন মন্ত্রীর৷ জেল সূত্রের খবর, স্থূলতার কারণেই মাটিতেও […]
কমনওয়েলথ গেমসে ইংল্যান্ডকে দুরমুশ করে ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল
খবর লাইভ : চলতি কমনওয়েলথ গেমসে স্বপ্নের দৌড় ভারতের মহিলা ক্রিকেট দলের। সেমিফাইনাল ম্যাচে স্নায়ুর লড়াইয়ে অবশেষে জয়লাভ করল টিম ইন্ডিয়া। সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে পরাস্ত করে ইতিমধ্যেই তারা ফাইনালের দরজা খুলে ফেলেছে। কমনওয়েলথের সেমিতে ৪ রানে ব্রিটিশ ব্রিগেডকে পরাস্ত করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শনিবার […]
দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন জগদীপ ধনকড়
খবর লাইভ : ফল আগে থেকে প্রায় স্পষ্টই ছিল। সংশয় প্রায় ছিল না বলেই চলে। সব সংশয়কে দূরে সরিয়ে দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন শাসক দলের প্রার্থী জগদীপ ধনকড়। তিনি পেয়েছেন ৫২৮ ভোট। অন্য দিকে, বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ১২৮ ভোট। ১৫টি ভোট বাতিল করা হয়েছে৷ শনিবার ছিল উপরাষ্ট্রপতি নির্বাচন। এ দিনের ভোট […]
জাদুঘরে বন্দুক উঁচিয়ে ঘুরছে সিআইএসএফ জওয়ান, ঢুকল কম্যান্ডো
খবর লাইভ : ভারতীয় জাদুঘর যেন রণক্ষেত্র৷ এ দিন সন্ধ্যায় সিআইএসএফ-এর এক কনস্টেবল সহকর্মীদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি চালান বলে অভিযোগ৷ গুলিতে সিআইএসএফ-এর একজন হেড কনস্টেবল এবং একজন এএসআই আহত হন বলে খবর৷ এঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ অন্তত কুড়ি থেকে পঁচিশ রাউন্ড গুলি চলেছে বলে খবর৷ শেষ খবর পাওয়া পর্যন্ত যে […]
সংশোধনাগারে ঢোকার সময় ‘কয়েদি’ পার্থ ভাবলেশহীন
খবর লাইভ : শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিশেষ আদালত ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে পার্থকে। এজলাস থেকে বেরিয়ে আর মাথা তোলেননি তিনি। বরং মাথা নামিয়েই এগিয়ে গিয়েছেন আদালতের লিফটের দিকে।ঠিকানা প্রেসিডেন্সি জেল। তাতে সম্বল কম্বল আর টেবিল ফ্যানের হাওয়া। আগামী ১৪ দিন এখানেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জানার পর কোনও অভিযোগই […]
জাদুঘর চত্বরে গুলি চালিয়ে তাণ্ডব সিআইএসএফ জওয়ানের, আহত দুই! মৃত ১
খবর লাইভ : কলকাতায় ভারতীয় জাদুঘরের ভিতরে আচমকাই গুলি চলল৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের থাকার বারাকের ভিতরে গুলি চলেছে৷ সিআইএসএফ-এর এক জওয়ান নিজের এক সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালান বলে খবর৷ এই জওয়ান ছাড়াও গুলিতে কলকাতা পুলিশের গাড়ির এক চালক আহত হয়েছেন৷ মৃত ১। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন […]
দাবা অলিম্পিয়াডে টানা ৭ ম্যাচে জয় চেন্নাইয়ের গুকেশের
খবর লাইভ : দাবা অলিম্পিয়াডে চেন্নাইয়ের গুকেশের স্বপ্নের সফরকে আপাতত এভাবেই বর্ণনা করা যায়। কিউবার প্রতিপক্ষ কার্লোস আলবোমোস কাব্রেরাকে হারিয়ে চলতি অলিম্পিয়াডে ৭ নম্বর জয় ছিনিয়ে নিলেন গুকেশ। ৭ ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে গ্র্যান্ডমাস্টার অ্যালেক্সি শিরোভকেও ছাপিয়ে গিয়েছেন গুকেশ। চৌষট্টি খোপের লড়াইয়ে গুকেশের দাপট আপাতত আলোচনার কেন্দ্রে রয়েছে। আরও পড়ুনঃ বোলপুরে সবার নজরে ঠাকুরের টোটো, কেন […]










