Special News Special Reports State

নব মহাকরণের একাংশ হাইকোর্টকে দেবে রাজ্য সরকার

0
(0)

খবর লাইভ :  আর মাত্র দিন পাঁচেক । তার পরই ২৫ অগাস্ট নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণের একটা অংশ তুলে দেওয়া হবে কলকাতা হাইকোর্টকে। কারণ, সেখানেও বসবে আদালত। সেখানে সবরকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তারই আনুষ্ঠানিক হস্তান্তর হবে ২৫ অগাস্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই হস্তান্তর করা হবে নব মহাকরণের বি ব্লকের ৯ তলা বিল্ডিং।

আরও পড়ুনঃ আবারও ২৬/১১ এর পুনরাবৃত্তি ? মুম্বই পুলিশকে হুমকি মেসেজ পকিস্তানের

রাইটার্স বিল্ডিং বা মহাকরণে যখন জায়গার অভাব দেখা দিয়েছিল তখন নব মহাকরণ ভবন বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আনা হয়েছিল বেশ কিছু সরকারি দফতর। সেখানে বসতেন মন্ত্রীরাও। এবার সেখানে আদালত বসবে। কলকাতা হাইকোর্ট থেকে সরছে একাধিক দফতর। এমনকী সিটি সিভিল কোর্ট থেকে শুরু করে বেশ কয়েকটি কোর্ট এখানে সরে আসবে। তাই প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা প্রয়োজন। এবার সেগুলিকে নিয়ে আসা হবে নব মহাকরণ ভবনে।
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি একটি বৈঠক করে নব মহাকরণের একতলা থেকে ন’তলা পর্যন্ত থাকা দফতরগুলির সঙ্গে কথা বলেছেন। সেখানে থাকা একাধিক দফতরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও তাঁদের জানিয়েছিলেন তিনি। যার মধ্যে রয়েছে আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল। এগুলিকে সম্ভবত সল্টলেকে স্থানান্তর করা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *