খবর লাইভ : গত কয়েকদিন আগেই বিজেপি নেতা-কর্মীদের চরম হুঁশিয়ারি দেন সৌগত রায়। বলেন, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।’ আর এহেন মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। এহেন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও পরে এহেন মন্তব্যের জন্যে ক্ষমা চেয়ে নেন সৌগত রায়। আর সেই মন্তব্যকে হাতিয়ার করেই এদিন ফের একবার নাম না করে সৌগিতকে রায়কে পালটা দিলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ চাপ সামলাতে দিল্লির ইডি অফিসাররা রাজ্যে
দিলীপ আরও বলেন, পাপ বাপকেও ছাড়বে না। বলে রাখা প্রয়োজন, ‘ফার্স্ট স্ট্রোকে পার্থ, সেকেন্ড স্ট্রোকে কেষ্ট, থার্ড স্ট্রোকে তৃণমূল কোমায় যাবে’, অনুব্রত মন্ডলের গ্রেফতারি প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ তৃণমূল।



