Special News Special Reports State

৬০০ কোটি বিনিয়োগ, রাজ্যে আরও পাঁচটি শিল্পতালুক

0
(0)

খবর লাইভ : রাজ্যে ১৮ শিল্প সংস্থা প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। বৃহস্পতিবারই রাজ্য মন্ত্রিসভা শিল্প তালুকে তাদের জমি দিতে ছাড়পত্র দিল। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ” রাজ্য সরকার পাঁচটি নতুন শিল্প তালুক তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে”। তবে কোথায় সেই শিল্প তালুক তৈরি হবে তা নিয়ে বিস্তারিত তিনি জানানি।

আরও পড়ুনঃ অনুব্রতর কৌশল-কেরামতি!অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট লেনদেনেও শতাংশের খেলা

প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে প্রায় ৬৪ টি শিল্প তালুক রয়েছে। অনেকগুলি শিল্প তালুকে অনেকটাই জমি পড়ে রয়েছে। এছাড়াও রাজ্য সরকার শিল্প তালুক গড়তে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে নূন্যতম জমির পরিমান দশ একরের বদলে পাঁচ একর করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ছাড়ের কথাও ঘোষনা করেছে। কিন্তু সেক্ষেত্রে এখনও বিশেষ সাড়া পাওয়া যায়নি।
অর্থমন্ত্রী জানান, ১৮ টি সংস্থার মধ্যে চারটিকে খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুক,পানাগড় শিল্প তালুক ও নৈহাটির ঋষি বঙ্কিম শিল্প তালুকে জায়গা করে দেওয়া হয়েছে। এই সংস্থাগুলি হল,সি জি ফুডস প্রাইভেট লিমিটেড,বার্জার পেন্টস,এস এস গ্লোবাস স্পিরিট ও জুভিলেন ফুড ওয়র্কাস। সরাসরি এই সংস্থাগুলিতে চার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *