খবর লাইভ : অনুব্রতের চিনার পার্কের বাড়ি থেকে শনিবার দুপুরে খাবার এসেছিল। মেনুতে ছিল ভাত, আলু-পোস্ত এবং মাছের ঝোল। কেষ্ট বাড়ির সেই খাবার খুবই তৃপ্তি করে খেয়েছেন বলে জানা গিয়েছে। তবে নিজাম প্যালেসের একটি ঘরে সিবিআই হেফাজতে থাকা অনুব্রতের শারীরিক সমস্যা দেখা দিয়েছে। সিবিআইয়ের ওই সূত্রটি জানিয়েছেন, ঘরের মধ্যে হাঁটাচলা করতে না পারার জন্য অনুব্রত দুই পায়ে আড়ষ্টতা বোধ করছেন। তদন্তকারী আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন তিনি। তাঁকে ঘরে-বাইরে সিবিআই নজরদারিতে ওয়াকারে হাঁটানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।
আরও পড়ুনঃ গরু পিছু বিএসএফ কর্তা ২ হাজার, কাস্টমস ৫০০! সিবিআইয়ের প্রমাণ দেখে চোখ ছানাবড়া অনুব্রতর !
দুপুরে তৃপ্তি করে সেই খাবার তিনি খেয়েছেন বলেও জানা গিয়েছে সিবিআইয়ের একটি সূত্রে। শুক্রবার ঘণ্টাখানেকের জন্য গোয়েন্দারা তাঁকে জেরা করেছেন। শনিবার সন্ধ্যাতেও একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। দুপুরে অনুব্রতের আইনজীবীও দেখা করেছেন তাঁর সঙ্গে। তবে অনুব্রতের সঙ্গে শনিবার ফোনে কারও সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।




