National Special News Special Reports

প্রয়াত ‘বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালা

0
(0)

খবর লাইভ : প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা। সংবাদমাধ্যমের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রবিবার সকালে জীবনাবসান ঘটেছে শেয়ার বাজারের বিগ বুলের।

মৃত্যকালে বয়স হয়েছিল 62 বছর। মাসদুয়েক আগেই, নিজের 62 তম জন্মদিন পালন করেছিলেন, রাকেশ ঝুনঝুনওয়ালা ( Rakesh Jhunjhunwala)। জুলাইয়ের 5 তারিখ ছিল সেই জন্মদিন। মাত্র কয়েকদিন আগেই উড়ান শুরু করেছিল তাঁর পৃষ্ঠপোষকতায় তৈরি আকাশা এয়ারলাইন্স ( Akasa Airlines)। সেই বিমানে যাত্রীদের সঙ্গেই একই আসনে ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। অবশ্য সেসব এখন অতীত। আজ রবিবার ভোরবেলা আচমকা মৃত্যুর খবর আসে তাঁর।

আরও পড়ুনঃ বাড়ির মাছের ঝোল, আলু-পোস্ত খেলেন কেষ্ট

জানা গিয়েছে, নির্দিষ্ট কোনও কারণের কথা অবশ্য শোনা যায়নি। তবে জানা যাচ্ছে, 62 বছরের বিগ বুলের ( Big Bull) নানা শারীরিক অসুস্থতা ছিল। বার্ধক্যজনিত নানা রোগ ছিল তাঁর। হৃদযন্ত্রের কিছু সমস্যাও ছিল বিগ বুলের। কিন্তু, ঠিক কোন অসুখে মৃত্যু বিগ বুলের ( Big Bull) তা এখনও জানা যায়নি।
দালাল স্ট্রিটে নেমে এসেছে শোকের ছায়া। দালাল স্ট্রিটে যাঁরা বিনিয়োগ করেন নিত্য, তাঁরা ঝুনঝুনওয়ালার নাম জানেন না এমনটা অসম্ভব। সদ্য যাঁরা বিনিয়োগ করছেন, অথবা যাঁরা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে আসছেন– তাঁদের দুজনের কাছেই রাকেশ ঝুনঝুনওয়ালা ( Rakesh Jhunjhunwala) প্রবল জনপ্রিয়। তাঁর দেখানো পথেই বিনিয়োগ করে আজ কোটি কোটি টাকা রোজগার করেছেন অনেকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *