Special News Special Reports State

এ বার বেসরকারি হাসপাতালের দ্বারস্থ অনুব্রত

0
(0)

খবর লাইভ : তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এ বার বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হলেন। অর্শ এবং ফিসচুলার সমস্যার সমাধান করতে অনুব্রত অস্ত্রোপচার করানোর আর্জি জানিয়েছেন বোলপুরের একটি বেসরকারি হাসপাতালের কর্ণধারের কাছে।বুধবার শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ নামে ওই বেসরকারি হাসপাতালের কর্ণধার মলয় পীঠকে বাড়িতে ডেকে পাঠান অনুব্রত।

আরও পড়ুনঃ অষ্টমবারের জন্য মসনদে বসে মোদিকে হুঁশিয়ারি নীতীশের

মলয় বলেন, ‘‘ওঁর একটি অস্ত্রোপচার করানোর আছে। তাই আমার কাছে জানতে চাইছিলেন, মেডিক্যাল কলেজে সেই ধরনের চিকিৎসক আছেন কি না। তা হলে উনি দেখাবেন। এই অস্ত্রোপচার কোথায় করলে ভাল হবে, তাড়াতাড়ি করাতে হবে, এই সব বিষয় উনি জানতে চাইছিলেন।
এর আগে অনুব্রতের শারীরিক পরীক্ষা করে এসকেএমও জানিয়ে দিয়েছিল, আপাতত হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তাঁর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *