খবর লাইভ : অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার ৷ বিজেপির সঙ্গে জোট ভাঙার পর ফের লালুপ্রসাদ যাদবের আরজেডি, কংগ্রেস-সহ সাতটি দলের মহাগঠবন্ধনের অংশ হয়ে আরও একবার বিহারের মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন জেডি(ইউ) সুপ্রিমো ৷ নীতিশের সঙ্গে প্রত্যাশামতোই উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন লালু প্রসাদ-পুত্র তেজস্বী (Nitish Kumar takes oath as Bihar CM) ৷
আরও পড়ুনঃ উপকূলে লাল সতর্কতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস!
আরও একবার বিহারের দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নীতীশ ৷ শপথ নিয়ে ‘নয়া’ মুখ্যমন্ত্রী বলেন, “উনি 2014 সালে জিতেছিলেন ৷ কিন্তু এখন 2024 নিয়ে চিন্তা করা উচিত ৷ আমি চাই 2024 সালের জন্য সবাই (বিরোধীরা) একত্রিত হোক ।”




