games National Special News Special Reports

দাবা অলিম্পিয়াডে টানা ৭ ম্যাচে জয় চেন্নাইয়ের গুকেশের

0
(0)

খবর লাইভ :  দাবা অলিম্পিয়াডে চেন্নাইয়ের গুকেশের স্বপ্নের সফরকে আপাতত এভাবেই বর্ণনা করা যায়। কিউবার প্রতিপক্ষ কার্লোস আলবোমোস কাব্রেরাকে হারিয়ে চলতি অলিম্পিয়াডে ৭ নম্বর জয় ছিনিয়ে নিলেন গুকেশ। ৭ ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে গ্র্যান্ডমাস্টার অ্যালেক্সি শিরোভকেও ছাপিয়ে গিয়েছেন গুকেশ। চৌষট্টি খোপের লড়াইয়ে গুকেশের দাপট আপাতত আলোচনার কেন্দ্রে রয়েছে।

আরও পড়ুনঃ বোলপুরে সবার নজরে ঠাকুরের টোটো, কেন জানেন ?

ম্যাচে ভারত ‘বি’ দল ৩.৫-০.৫ ফলে হারিয়ে দিয়েছে কিউবাকে। এই দলে রয়েছে আর প্রজ্ঞানন্দ, নিহাল সারিন এবং বি আধিবান। এই নিয়ে ৭টির মধ্যে ৬টি ম্যাচে জয় পেল ভারত ‘বি’ দল।২৮ জুলাই থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে দাবা অলিম্পিয়াড। শেষ হবে ১০ অগস্ট। বিশ্বের ১৮৮ দেশ এই প্রতিযোগিতায় প্রতিনিধি পাঠিয়েছে। প্রায় দু’হাজার প্রতিযোগী এবার অংশ নিয়েছে। ভারতে ‘দাবার রাজধানী’ হিসাবে পরিচিত চেন্নাই।

গুকেশের বাবা ডি. রজনীকান্ত পেশায় চিকিৎসক। অনেকে ‘ভারতীয় দাবার রজনীকান্ত’ বলে থাকেন গুকেশকে। ১৬ বছরের গ্র্যান্ডমাস্টারের প্রিয় দাবাড়ু হলেন আমেরিকার প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন প্রয়াত ববি ফিশার এবং ভারতের প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ। অলিম্পিয়াডে গুকেশের মতোই নজরে রয়েছে প্রজ্ঞানানন্দের দিকে। ফেব্রুয়ারিতে বিশ্বের ১ নম্বর ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল তামিলনাড়ুর আর প্রজ্ঞানানন্দ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *