Special News Special Reports State

তৃণমূলে জেলা স্তরে ব্যাপক রদবদল

0
(0)

খবর লাইভ : রদবদলের জল্পনার মাঝেই তৃণমূল কংগ্রেসেই অদলবদল। জেলায় জেলায় ঢেলে সাজানো হল সংগঠন। সামনে এল একাধিক নয়া মুখ। দমদম (ব্যারাকপুর) জেলা সভাপতি, পশ্চিম বর্ধমানে (West Burdwan) জেলা সভাপতি ও কলকাতা উত্তরের (Kolkata North) চেয়ারম্যান পদে কাকে আনা হবে যদিও নয়া তালিকাতেও তা জানানো হয়নি।

নয়া তালিকা অনুযায়ী, একাধিক জেলার দায়িত্ব এলেন মহিলা মুখ। বারাসত সাংগাঠনিক জেলার সভাপতি হলেন কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। বারাসত পুরসভায় এর আগে এই দায়িত্বে ছিলেন অশনি মুখোপাধ্যায় (Asani Mukherjee)। বারাসত সাংগাঠনিক জেলার চেয়ারম্যান পদে তাপ্তি দত্ত (Tapti Dutta)।

পাহাড়ে দলের দায়িত্বভার পেলেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী (Shanta Chettri)। দার্জিলিংয়েও সভাপতির দায়িত্বে বহাল থাকলেন পাপিয়া ঘোষ। ঝাড়গ্রামেও (Jhargram) মহিলা মুখ। জেলায় চেয়ারম্যান বীরবাহা সোরেন (Birbaha Soren)। বনগাঁয় গোপাল শেঠকে সরিয়ে সভাপতি পদে এলেন বিজেপি ফেরত বিশ্বজিৎ দাস (Biswajit Das)। একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যান তিনি। পদ্মফুলের পতাকায় নির্বাচনে জিতলেও পরে তিনি ফের ফিরে আসেন ঘাসফুলে। প্রত্যাবর্তনের পর এবার পেলেন জেলার গুরুত্বপূর্ণ সাংগাঠনিক দায়িত্ব।

অন্যদিকে, কোচবিহারেও মুখ বদল। পার্থপ্রতিম রায়কে সরিয়ে নতুন জেলা সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক। নদীয়া দক্ষিণে চেয়ারম্যান প্রমথ রঞ্জন বসু। প্রেসিডেন্ট দেবাশিষ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরেও সংগঠনের মুখ বদল। চেয়ারম্যান নিখিল সিনহা রায় এবং জেলা সভাপতি মৃণাল সরকার। আগে এই পদে ছিলেন উজ্জ্বল দে বসাক। শ্রীরামপুরেও জেলা সভাপতি পদে পরিবর্তন। এই পদ স্নেহাশিষ চক্রবর্তীকে সরিয়ে স্থান পেয়েছেন অরিন্দম গুঁই। ব্যারাকপুরের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ ভৌমিককে।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *