Special News Special Reports State

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার কাঠগড়ায় নদিয়ার সুমন চট্টোপাধ্যায়

0
(0)

খবর লাইভ : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। বাগদার পর এবার নদিয়ায় (Nadia) সুমন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাকরির বিক্রি অভিযোগ তুলে নতুন করে মামলা দায়ের করলেন সুপর্ণা দাস রায় নামে এক মহিলা। তিনি এসএসসি চাকরিপ্রার্থী বলে দাবি করেছেন। মামলাটি গ্রহণ করেছেন কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ শুক্রবারই মামলার শুনানি হওয়ার কথা।

আরও পড়ুনঃ রহস্যজনক ভাবে অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও চারটি গাড়ি!

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দেহে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। গ্রেফতার করা হয়েছে তাকেও।এই পরিস্থিতির মধ্যে এবার নদিয়ার সুমন চট্টোপাধ্যায়ের হদিশ মিলল। সুপর্ণা দাস রায় নামে ওই মামলাকারীর অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে টাকা নিতেন সুমন।
জানা গিয়েছে, নিজে পেশায় প্রাথমিক শিক্ষক এই সুমন চট্টোপাধ্যায়। অভিযোগ, নিজেকে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্য ও দিব্যেন্দু বিশ্বাসের ঘনিষ্ঠ বলে দাবি করতেন সুমন। দাবি করতেন, তিনি কাউকে চাকরি ‘পাইয়ে দেওয়া’র ক্ষমতা রাখেন। বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিতেন সকলের কাছ থেকে। টাকা না দিতে পারলে সোনাও নিতেন সুমন। এই সুমনকেই ‘নতুন রঞ্জন’ বলে দাবি করেছেন সুপর্ণাদেবী। এই মর্মে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *