Special News Special Reports State

এবার নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে সিবিআই

0
(0)

খবর লাইভ : নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। ভোট পরবর্তী হিংসা মামলায় বৃহস্পতিবার তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের এই হানা। ইতিমধ্যেই বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতাকে একাধিকবার তলব করা হয়েছে। তা সত্বেও তিনি হাজিরা দেননি। এরপর হলদিয়া মহকুমা আদালতে সিবিআই আবেদন জানায়। এই আবেদনের ভিত্তিতে আবু তাহের সহ ৩ তৃণমূল নেতার নামে গ্রেপ্তারির পরোয়ানা জারি করা হয়। এরপর আজ সাতসকালেই আবু তাহেরের বাড়িতে হানা দেয় সিবিআই।

প্রসঙ্গত, নন্দীগ্রামের চিল্ল গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় অভিযুক্ত আবু তাহের। তিনি তৃণমূল পরিচালিত নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *