খবর লাইভ :এসএসসি’র গ্রুপ-ডি পদে নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী। তাঁর লেটারপ্যাডে ২০১৬ সালে এসএসসি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়েছে। রবিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এই তালিকা করে ইডি। সেই তালিকা নিয়েই মুখ খুললেন অনন্তদেব। স্পষ্ট জানালেন, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই তালিকা পাঠিয়েছিলেন।
আরও পড়ুনঃ পার্থ অনড়, তদন্তে সহযোগিতা করছেন অর্পিতা: দাবি ইডির
প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব এই প্রসঙ্গে বলেন, বিধায়ক থাকাকালীন ২০১৬ সালে এসএসসির গ্রুপ ডি চাকরি নিয়োগ সংক্রান্ত বিষয়ে জেলার বিধায়কদের কাছে ৫ জনের নামের তালিকা চাওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী, আমার প্যাডে ৫ জনের নাম পাঠিয়েছিলাম। যদিও একজনেরও চাকরি হয়নি। আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর সংক্রান্ত যে কথা উঠেছে, তা একেবারেই ভিত্তিহীন। আমার স্বাক্ষর মেলালেই বোঝা যাবে।




