Special News Special Reports State

শিক্ষা দফতরের ১৮ হাজার শূন্যপদ নিয়ে হলফনামা তলব করল হাইকোর্ট

0
(0)

খবর লাইভ :  শিক্ষা দফতরের ১৮ হাজার শূন্যপদ নিয়ে হলফনামা তলব করল হাইকোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও পাবলিক বক্তৃতা থেকে শুনেছি, ১৮ হাজার শিক্ষকের পদ খালি আছে। মামলার জন্য চাকরি হচ্ছে না। শিক্ষা দফতরের প্রধান সচিবের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইছি। কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, তা জানাতে হবে। আমি চাই, সকলের চাকরি হোক। ২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য হলফনামার মাধ্যমে জমা করতে হবে। যদি সত্যি দেখা যায় ১৮ হাজার পর খালি রয়েছে, তাহলে ঠিক আছে। না হলে আমি অন্য নির্দেশিকা জারি করবো।’

আরও পড়ুনঃ আজই আদালতে পেশ করা হবে পার্থ ও অর্পিতাকে

সম্প্রতি একাধিক সভা-প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, ১৭ হাজার পোস্ট রেডি আছে। মামলার জন্য নিয়োগ করা যাচ্ছে না। মামলাকারীদের মামলা তুলে নেওয়ার আবেদনও জানান। ২১-শে জুলাইয়ের মঞ্চে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের টিচারিতেও (শিক্ষক নিয়োগে) কোর্টে কেস চলছে তাই, তা না হলে ১৭ হাজার পোস্ট এখন রেডি আছে। যে পোস্টগুলো ভর্তি করার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে। কোর্টে কেস চলছে বলে আমরা করতে পারছি না। আমরা চাই চাকরি হোক।’

শিক্ষক নিয়োগ মামলা নিয়েও মাসখানেক আগে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘দাদামণি (শুভেন্দু) বলছে ১৭ হাজার লোকের চাকরি খাবে। লাখ খানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে। কাজ করতে গেলে ভুল হয়, ভুল সংশোধনের সুযোগ দিতে হবে। সংশোধনের জন্য সাড়ে ৫ হাজার পদ সৃষ্টি করেছি। বড় বড় কথা, সিবিআই-ইডি-র ভয় দেখাচ্ছেন। এটা ত্রিপুরা নয় যে, ১০ হাজার চাকরি খেয়ে নিয়েছে। আমরা কারও চাকরি খাই না, চাকরি দিই। তোমরা কোর্টে গিয়ে চাকরি খাও, চাকরি দাও না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *