খবর লাইভ : লোকসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল পেশ করল কেন্দ্রীয় সরকার। অনেক বিতর্ক-জল্পনা-অভিযোগের পর। কিন্তু, তার পরও বিতর্ক পিছু ছাড়ল না। এ বার বিতর্কের কেন্দ্র বিন্দুকে বিলটা পেশ করলেন যিনি, সেই সাংসদকে। বিলটি লোকসভায় পেশ করেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ তথা ভোজপুরি-হিন্দি ছবির অভিনেতা রবি কিষান।
মজার বিষয় হল, যিনি বিল উত্থাপন করবেন সেই রবি কিষান চার সন্তানের বাবা। এ নিয়ে সামাজিক মাধ্যমে এখন চর্চা তুঙ্গে। বিজেপি কেন এই বিল পেশ করার জন্য রবি কিষানকে বেছে নিল যার কি না নিজের এক পুত্র, তিন কন্যা রয়েছে। সেই প্রশ্নই সর্বত্র। রবি কিষানকে ট্রোল করতেও ছাড়ছেন না নেটিজেনরা। এমনিতেই এই বিলের প্রসঙ্গ উত্থাপন হতেই দেশ জুড়ে বিরোধিতার মুখে পড়তে হয়েছে বিজেপিকে।
সাংসদ বলেন, “জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল কার্যকর হলে আমরা বিশ্বে শ্রেষ্ঠত্ব পাওয়ার লড়াইয়ে এগোতে পারব। জনসংখ্যা নিয়ন্ত্রণে আনা খুবই জরুরি। যে ভাবে তা বাড়ছে তাতে আমরা বিস্ফোরণের দিকে এগোচ্ছি।



