Special News Special Reports

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে ফাইনাল রাউন্ডে ঋষি সুনক

0
(0)

খবর লাইভ : সেমিফাইনালেও জয়৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের অন্তিম রাউন্ডে পৌঁছে গেলেন ঋষি সুনক৷ রইল বাকি ফাইনাল ম্যাচ৷ সেই ম্যাচের ফল ঘোষণা সেপ্টেম্বরে৷ ফাইনাল ম্যাচ জিতলেই ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির জামাই।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে সবকটি মামলায় জামিন পেলেন জুবের

এদিন ছিল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের পঞ্চম তথা শেষ রাউন্ডের ভোটাভুটি৷ প্রতিদ্বন্দ্বিতা হয় তিনজনের মধ্যে৷ শুরু থেকেই ভোটাভুটিতে এগিয়ে ছিলেন ঋষি৷ তবে দিনের শেষে ছিটকে যান পেনি মরড্যন্ট৷ তাঁর প্রাপ্ত ভোট ১০৫৷ অন্যদিকে, ১৩৭টি ভোট পেয়ে প্রথম হন ঋষি৷ ভোটাভুটিতে দ্বিতীয় হয়েছেন লিজ ট্রুস৷ এবার সরাসরি প্রতিযোগিতা হবে লিজ এবং ঋষির মধ্যে৷ তাঁদের দু’জনের মধ্যে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবেন কনজারভেটিভ পার্টির সদস্যরা৷ ৫ সেপ্টেম্বর ঘোষণা হবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম৷ তবে এদিনের ভোটাভুটিতে পরিষ্কার, হয় ব্রিটেন প্রথম ব্রিটিশ-এশিয়ান প্রধানমন্ত্রী পাবে অথবা তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী পদে বসবেন৷

ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনককে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হলে তিনি হবেন ষষ্ঠ কোনও দেশের সরকারের সর্বোচ্চ পদাধিকারী ভারতীয় বংশোদ্ভূত৷ এর আগে পর্তুগাল (আন্তোনিও কোস্টা), মরিশাসের (প্রবীন্দ জুগনৌথ) মতো দেশের প্রধানমন্ত্রী পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূতরা৷ গুয়ানা (মহম্মদ ইরফান), মরিশাস (পৃথ্বীরাজসিং রুপন), সুরিনেমের (চন্দ্রিকাপ্রসাদ সান্তোখি) প্রেসিডেন্ট এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট (কমলা হ্যারিস) পদে অধিষ্ঠিত হয়েছেন ভারতীয়রা৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *