National Special News Special Reports

কেবিনে পোড়া গন্ধ!মাসকটে নামল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান

0
(0)

খবর লাইভ :মাঝআকাশে কেবিনে পোড়া গন্ধ। কালিকট থেকে দুবাই যাওয়ার পথে মাসকটে নামল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। সূত্রের খবর, আচমকা বিমানের কেবিনে পোড়া গন্ধ পাওয়া যায়। তার জেরেই ব্যাপক আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি মাসকটে বিমান অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।

এদিন ইন্ডিগোর একটি বিমানেও যান্ত্রিক গোলযোগ দেখা যায়। শারজা থেকে যাত্রীদের নিয়ে ইন্ডিগো বিমানটির নামার কথা ছিল হায়দরাবাদ৷ কিন্তু বিমানটি অবতরণ করে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে৷ পরে ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বিমান পাঠিয়ে করাচি থেকে যাত্রীদের হায়দরাবাদ নিয়ে আসা হবে৷ বিমানে যান্ত্রিক গোলযোগের বিষয়টি টের পান পাইলট৷

এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর তিনি বিমানটি ঘুরিয়ে করাচি নিয়ে যান৷ বিবৃতিতে ইন্ডিগো জানায়, সতর্কতামূলকব্যবস্থা হিসেবে বিমানটিকে করাচি নিয়ে যাওয়া হয়েছে৷ করাচিতে আর একটি বিমান পাঠিয়ে যাত্রীদের হায়দরাবাদ নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এর আগে গত ৫ জুলাই স্পাইস জেটের একটি বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল৷ সেটিও একই কায়দায় ঘুরিয়ে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়৷

দুবাই থেকে স্পাইস জেটের বি৭৩৭ বোয়িং বিমানটি যাত্রীদের নিয়ে দিল্লি নামার কথা ছিল৷ কিন্তু মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় পাইলট নিরাপদে বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করেন৷ পরে অন্য এক বিমানে যাত্রীদের দিল্লি ফিরিয়ে আনা হয়৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *