Special News Special Reports Sports

সৌরভ ও জয় শাহর মেয়াদ নিয়ে দু’বছর ধরে ঝুলে থাকা মামলার দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ BCCI

0
(0)

খবর লাইভ : বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহর মেয়াদ বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনের দ্রুত শুনানির জন্য পুনরায় আবেদন জানাল বিসিসিআই। শুক্রবার এই মর্মে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ, জরিমানা করল কেন্দ্রীয় দলগত দু’বছর ধরে শীর্ষ আদালতে ঝুলে রয়েছে বিষয়টি।

আরও পড়ুনঃ 

২০২০ সালে মে মাসে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহর ভবিষ্যৎ এবং সংবিধান সংশোধন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নাড়ে বিসিসিআই। তবে গতবছর ১৬ এপ্রিল শেষবার বিষয়টি উত্থাপিত হয় শীর্ষ আদালতে।

খবর লাইভ:
বিসিসিআইয়ের তরফে আইনজীবী পিএস পটওয়ালিয়া প্রধান বিচারপ্রতি এনভি রামান্না ও বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চে বোর্ডের আবেদন পৌঁছে দেন। উল্লেখ্য, শেষবার মামলিটি শুনানি হয়েছিল বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের তত্ত্বাবধানে, যিনি এবছর জুনে অবসর নিয়েছেন।
বোর্ডের আবেদনে শীর্ষ আদালত সাড়াও দিয়েছে। প্রধান বিচারপতি রামান্না জানিয়েছেন যে, মামলাটি নথিভূক্ত করা গেলে আগামী সপ্তাহেই শুনানি হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *