National Special News Special Reports

মোদিকে হত্যা ও ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার ছক কষেছিল ধৃত দুই জঙ্গি

0
(0)

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক বানচাল করল পটনা পুলিশ। ১২ জুলাই প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিল ধৃত দুই জঙ্গি। ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেইমতোই ছক কষেছিল জঙ্গিরা বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

সূত্রের খবর মোদির সফরের ১৫ দিন আগে ফুলওয়ারি শরিফে ধৃত জঙ্গিদের প্রশিক্ষণ চলেছিল। গত ৬ ও ৭ জুলাই একটি বৈঠকে মোদিকে হত্যার ছক করে ধৃতেরা। জানা গিয়েছে, ফুলওয়ারি শরিফে জঙ্গি কার্যকলাপ চলছে এমনই খবর পান গোয়েন্দারা। সেই তথ্যের ভিত্তিতে তারপরই পুলিশ সমগ্র এলাকায় তল্লাশি অভিযান চালানো শুরু করে। গত ১১ জুলাই নয়া টোলা এলাকায় অভিযান চালিয়ে পাকড়াও করা হয় দুই জঙ্গিকে। ধৃত দুই জঙ্গির নাম আতহার পারভেজ ও মহম্মদ জালালুদ্দিন। ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার ছক কষেছিল ধৃতেরা। তাদের কাছ থেকে ২৫টি পিএফআই পমফ্লেট পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে চমক দিল মহারাষ্ট্র সরকার

কেরল, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও আরও কয়েকটি রাজ্যের যুবক ওই এলাকায় গিয়ে জঙ্গি কার্যকলাপের প্রশিক্ষণ নিত বলে তদন্তকারীরা ধৃতদের জেরা করে জানতে পেরেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *