National Special News Special Reports

ইউপিএ আমলে ভারতে এসেছিলেন, আইএসআইয়ের হয়ে চরবৃত্তির কথা স্বীকার পাক সাংবাদিকের !

0
(0)

খবর লাইভ : পাকিস্তানের সাংবাদিক নুসরত মির্জা।২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে একাধিকবার দিল্লি এবং আলিগড়ে এসেছিলেন। স্বীকার করে নিলেন, সে সময় পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তি করেছিলেন।

আরও পড়ুনঃ রাজ্যের ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ-নথি জমা দেওয়ার নির্দেশ প্রাথমিক শিক্ষা সংসদের

তিনি জানিয়েছেন, ভারতে আসার জন্য বেশ কিছু বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিল পাকিস্তানের বিদেশ মন্ত্রক।
তিনি জানিয়েছেন, আমি ভারত থেকে যে তথ্য জোগাড় করেছিলাম, তা পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান কায়ানিকে দিতে বলেছিলেন প্রাক্তন মন্ত্রী খুরশিদ। আমি বলে দিয়েছিলাম, এ সব তথ্য আমি কায়ানিকে দেব না। আপনি চাইলে আপনাকেই দিয়ে দিচ্ছি। পরে তিনি সেই তথ্য কায়ানিকে দেন।

তিনি আরও জানিয়েছেন, পরে ওঁরা আমায় ডেকে বলেছিলেন, এ ধরনের আরও তথ্য জোগাড় করে দিতে পারব কি না! আমি যা তথ্য দিয়েছিলাম, সেই নিয়েই কাজ করতে বলেছিলাম ওঁদের। ওদের গবেষণার জন্য শাখা রয়েছে। ভারতে নেতৃত্বের দুর্বলতা নিয়েও ওঁরা অবহিত।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্য বলছে, ২০০৭ থেকে ২০১০ সালের মাঝে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কেনেডি প্রেক্ষাগৃহে অতিথি হয়ে বক্তব্য রেখেছেন। অন্য একটি ছবিতে দেখা গিয়েছে, ২০১০ সালে নুসরত নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার আনসারি অডিটোরিয়ামে ধর্মীয় সম্মেলনে বক্তব্য রাখছেন। সঙ্গে রয়েছেন পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ডঃ আরাইশ সিংহ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *