National Special News Special Reports

১৫ জুলাই থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ, ঘোষণা কেন্দ্রের

0
(0)

খবর লাইভ : বড় সিদ্ধান্ত কেন্দ্রের। ১৫ জুলাই থেকে বিনামূল্যে ১৮ বছরের ঊর্ধ্বদের কোভিডের (Covid) বুস্টার ডোজ দেওয়া হবে। বুধবার, এই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘Azadi ka Amrit Kaal’ পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই উপলক্ষ্যেই ১৫ জুলাই থেকে ৭৫ দিন ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া হবে।

১০ এপ্রিল থেকে দেশে বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র (Centre)। নির্দেশিকায় কেন্দ্র জানায়, ১৮ ঊর্ধ্বরা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। কিন্তু প্রথম ও দ্বিতীয় ডোজের মতো বুস্টার ডোজ বিনামূল্য পাওয়া যাবে না। শুধু মাত্র ৬০ বছরের ঊর্ধ্বরা বিনামূল্যে বুস্টার ডোজ পেতেন। কিন্তু ১৮ ঊর্ধ্বদের বিভিন্ন অনুমোদন প্রাপ্ত ক্লিনিক থেকে অর্থ বিনিময় বুস্টার ডোজ নিতে হচ্ছিল। পরিসংখ্যান বলছে, বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে অনিহা দেওয়া যাচ্ছিল। ফের করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ায়, বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *