Special News Special Reports

উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে !

0
(0)

খবর লাইভ : উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টা আগে আমন্ত্রণ। আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার ইস্ট-মেট্রোর শিয়ালদহ স্টেশনের উদ্বোধন। কিন্তু, রবিবার সকাল পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও পরে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, মেট্রোর নিয়ম রীতি মেনেই আমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মেয়র ফিরহাদ হাকিম, সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়কেও।

কিন্তু, কেন এত দেরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল রেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি মমতাকে। এ কথা জানার পরই কেন্দ্রের কড়া সমালোচনা করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, অসৌজন্যের রাজনীতি করছে কেন্দ্র। ফিরহাদের কথায়, “বাংলার মানুষ জানেন রেলমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই মেট্রো প্রকল্পের অনুমোদন করেছিলেন। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়েই মেট্রোর উদ্বোধন হচ্ছে। কেন্দ্র অসৌজন্যের রাজনীতি করেই চলেছে৷”

রবিবার আমন্ত্রণ করার কথা মেট্রো রেলের তরফে জানানোর পর বিষয়টিকে বিলম্বিত বোধোদয় বলে মন্তব্য করেছে তৃণমূল। দলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায় বলেন, প্রথম মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানা উচিত ছিল। কেন্দ্রের বিজেপি সরকার অসৌজনের বাতাবরণ তৈরি করেছে। এটা বিলম্বিত বোধোদয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *