খবর লাইভ : আইপিএলের ফাইনালে রবিবার মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকায় গুজরাত একে, রাজস্থান দ্বিতীয় স্থানে ছিল। ইডেনে প্রথম কোয়ালিফায়ারে হার্দিক পাণ্ডিয়াদের কাছে হেরে যায় রাজস্থান রয়্যালস। কিন্তু আজ আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দাপট দেখিয়ে চূর্ণ করল রয়্যালস। জয় এলো ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে। ২০০৮ সালের পর এই প্রথমবার রাজস্থান রয়্যালস ফাইনালে। জস বাটলার চলতি আইপিএলে চতুর্থ তথা পঞ্চম শতরানটি পেয়ে স্পর্শ করলেন আইপিএলে বিরাট কোহলির পাঁচটি শতরানের নজির। আইপিএলে সর্বাধিক ৬টি শতরান রয়েছে ক্রিস গেইলের।
রাজস্থান রয়্যালস প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮ সালে। মাঝের ১৩টি আইপিএল মরশুমে তারা ফাইনালে উঠতে পারেনি। ইডেনে প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের কাছে পরাজয়ের মধুর প্রতিশোধ রবিবাসরীয় ফাইনালে নেওয়ার সুযোগ চলে এলো সঞ্জু স্যামসনের দলের কাছে। এদিন যেভাবে জয় এলো এবং বাটলার চেনা ছন্দে ফিরলেন তাতে ফাইনালের লড়াই হাড্ডাহাড্ডি হবেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…