খবর লাইভ : বিরাট কোহলি যা এতদিনে পারেননি,হার্দিক পান্ডিয়া সেটাই করে দেখালেন প্রথমবারে। এবারই প্রথম আইপিএল খেলল গুজরাত টাইটান্স। আর প্রথমবারেই চ্যাম্পিয়ন।লিগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল গুজরাত। ফাইনালেও সঞ্জু স্যামসনের দলকে হারাল হার্দিক পান্ডিয়ার গুজরাত।
প্রথমে ব্যাট করে রাজস্থান ৯ উইকেটে ১৩০ রান তুলেছিল। ফাইনালের নিরিখে যা খুবই কম বলে মনে করেছিলেন অনেকে। ১১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দিল গুজরাত।এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৪ হাজার দর্শক বসে খেলা দেখল। ছিলেন বলিউডের নামজাদা তারকারা।
এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৪ হাজার দর্শক বসে খেলা দেখল। ছিলেন বলিউডের নামজাদা তারকারা।




