খবর লাইভ : পুরুলিয়ার পাঁচটি ব্লকে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরাবরাহের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর। এই সুবৃহৎ জল প্রকল্পের জন্য ১২৯৬ কোটি ২৫ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন ওই দফতরের মন্ত্রী পুলক রায়। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (JICA) ঋণ ৮৯৮.৬ কোটি টাকা। কেন্দ্র দেবে ১০৯.২০ কোটি টাকা। রাজ্য খরচ করবে ২৯৭.৯৯ কোটি টাকা।
মন্ত্রী জানান, এই প্রকল্পের ফলে পুরুলিয়ার মানবাজার-১, বরাবাজার, পুঞ্চা, পুরুলিয়া-১ এবং আরসা ব্লকের ৪৬০টি মৌজা উপকৃত হবে। এছাড়া পুরুলিয়া পুরসভার বাসিন্দারাও এই জল প্রকল্পের সুবিধা পাবেন। সব মিলিয়ে দৈনিক ৮ লক্ষ ১৬ হাজার ৭৭০ জন মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবেন।
এছাড়া এই প্রকল্পের মাধ্যমে ৮০ হাজার ৩২৫টি বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়া হবে। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জানান, ২০৪৫ সালের জনসংখ্যা বৃদ্ধির হারকে মাথায় রেখে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভূপৃষ্ঠের জল অত্যাধুনিক শোধনাগারের মাধ্যমে পরিশুদ্ধ করে প্রতিদিন ৬৮০ লক্ষ লিটার বিশুদ্ধ পানীয় জল মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। ২০২৪ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ হবে বলে মন্ত্রীর আশা।
পুরুলিয়া জেলাতে পানীয় জলের চরম অভাব। বরাবরই এখানকার মানুষ জলের কষ্টে ভোগেন। শাসক তৃণমূলের অভিযোগ, বাম জমানায় পুরুলিয়ার জল সঙ্কট দূর করার ব্যাপারে কোনও গুরুত্বই দেওয়া হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…