খবর লাইভ : ঋণ নেওয়া টাকা পরিশোধ করতে পারেননি। এই অভিযোগে দলিত যুবককে শিকল দিয়ে গোয়ালে বেঁধে রাখা হল। ৩১ ঘণ্টা। শুধু তা-ই নয়, বন্দি অবস্থায় তাঁকে লাগাতার মারধরও করা হয় বলে অভিযোগ। রাজস্থানের বুন্দি জেলায় এই ঘটনায় ছ’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বুন্দির পুলিশ সুপারিনটেনডেন্ট শঙ্কর লালা বলেন, রাধেশ্যাম মেঘওয়াল নামে দলিত যুবক অভিযোগ করেন পরমজিৎ সিংহ নামে এক জন খামার মালিক ও তাঁর ভাই মিলে তাঁকে অপরহণ করে গোয়ালে বন্দি করে রাখেন। তাঁদের সঙ্গে আরও চার জন এই ঘটনায় জড়িত ছিলেন বলেও রাধেশ্যাম জানিয়েছেন।
আরও পড়ুন- আরসিবিকে চূর্ণ করে ফাইনালে গুজরাতের সামনে রাজস্থান
তাঁর কথায়, ‘‘তিন বছর আগে ৭০ হাজার টাকা বার্ষিক চুক্তির ভিত্তিতে আমাকে কাজে নিয়োগ করেন পরমজিৎ। সেই সময় আমি বোনের বিয়ের জন্য ৩০ হাজার টাকা ধার নিয়েছিলাম। কিন্তু ছ’মাস ধরে তাঁদের খামারে ২৪ ঘণ্টা নাগাড়ে কাজ করার পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সে কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হই।’’
রাধেশ্যাম বলেন, ‘‘কাজ ছাড়ার পর থেকে আমার কাছে তাঁরা ঋণের টাকা ফেরত চেয়ে চাপ দিতে থাকেন। বলেন, ঋণের পরিমাণ সুদে আসলে এক লক্ষ টাকা হয়ে গিয়েছে।’’ কাজ ছেড়ে দেওয়ার পর তিনি পরমজিৎকে ২৫ হাজার টাকা ফেরত দেন বলে দাবি করেছেন রাধেশ্যাম। অভিযোগ, এরই মাঝে হঠাৎ এক দিন পরমজিৎ ও তাঁর ভাই এসে রাধেশ্যামকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ১০ দিন জমিতে কাজ করান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…