Special News Special Reports State

কোনও দাদার অনুগামী নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হোন: অভিষেক

0
(0)

খবর লাইভ : হয় ঠিকাদারি করুন নয় তৃণমূল, দুটো এক সঙ্গে করতে হবে না। কোনও দাদার প্রতিনিধি নয়, নেত্রীর প্রতিনিধি হতে হবে। শ্রমিক সংগঠন করলে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে হবে।
১১ বছর অপেক্ষা করেছেন। আমি তিন মাস সময় চাইছি। একটা ঠিকাদার থাকবে না। ইডি-সিবিআই থেকে বাঁচতে দিল্লির কাছে মেদিনীপুরকে বিক্রি করেছে। আপনাদের সবার বক্তব্য আমার কাছে আছে। আমরা দরজা খুললে ওদের দল উঠে যাবে। হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – পোস্টার বিতর্ক পিছু ছাড়ছে না, বিষ্ণুপুরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করেছে। নাম না করে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের। বলেন, ইডি-সিবিআই-র ভয়ে পালিয়েছেন।
কোন ‘অনুগামীরা’ তৃণমূলে এসেছে তার তালিকা আমার কাছে আছে।
শুভেন্দুর অনুগামীদের কটাক্ষ অভিষেকের। বললেন, আজ থেকে আত্মিক সম্পর্ক তৈরি হল সবার সঙ্গে। কিন্তু অনেক অনুগামী আছে দলের বারোটা বাজানোর চেষ্টা করেছিল তারা এই সভাতেও আছে। তাদের চিহ্নিত করেছি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপচে পড়েছে ভিড়। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে কাঁথিতে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকে সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে নিশানা করেছিলেন অভিষেক। তার পর এই প্রথম অভিষেকের জেলায় সভা করছেন অভিষেক।
প্রথমবার হলদিয়ায় শ্রমিক সমাবেশে এসেছেন ডায়মন্ত হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার হলদিয়ার রানীচকে সংহতি ময়দানে জনসভায় যোগ দিয়েছেন অভিষেক। সেখানে হাজির লক্ষাধিক সমর্থক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *