খবর লাইভ : আবার শাসক দলের বিধায়কের বেফাঁস মন্তব্যে শোরগোল। এবার ঘটনাস্থল হাওড়ার ডোমজুড়। সম্প্রতি ২০২৩ পঞ্চায়েত নির্বাচন বিরোধীশূন্য করার ডাক দিয়েছেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। আর সেই ভিডিও ঘিরেই তোলপাড় রাজ্য রাজনীতি। আরও পড়ুন- শপথ বিতর্কে বাবুলকে টুইটে খোঁচা ধনকড়ের সম্প্রতি ভাইরাল এই ভিডিওতে হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও সভাপতি কল্যাণ ঘোষকে বলতে শোনা […]
Day: May 1, 2022
শপথ বিতর্কে বাবুলকে টুইটে খোঁচা ধনকড়ের
খবর লাইভ : শপথ নিয়ে বাবুল সু্প্রিয়র টুইট সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনটাই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘১৬১ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বাবুল সুপ্রিয়র প্রকাশ্যে মাননীয় স্পিকারের দ্বারা শপথ গ্রহণের জন্য রাজ্যপালকে অনুরোধ করা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, গ্রহণযোগ্যও নয়।’ শুক্রবার শপথগ্রহণে বিলম্ব হওয়া নিয়ে টুইট করেন বাবুল। রাজ্যপাল […]
কার্যালয়ে না আসায় সাইনবোর্ডে বিধায়কের নাম মুছলেন তৃণমূল কর্মীরাই
খবর লাইভ : বিধায়ক অফিস থেকে মুছে দেয়া হল খোদ বিধায়কের নাম। বিধানসভা নির্বাচনের পর থেকে না দেখা যাওয়ায় এই এলাকায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ খোদ দলের নেতা কর্মীদের।তাই দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল তালডাংড়া বিধানসভার বিধায়ক অরূপ চক্রবতীর নাম। আরও পড়ুন- ফের বিদ্রোহ, বারাসত জেলা কমিটি থেকে ইস্তফা ১৫ বিজেপি নেতার অভিযোগ, যিনি এতদিন এলাকার […]
ফের বিদ্রোহ, বারাসত জেলা কমিটি থেকে ইস্তফা ১৫ বিজেপি নেতার
খবর লাইভ : রাজ্যজুড়ে বিজেপি বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতি থেকে সাধারণ কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, সর্বত্রই একই অবস্থা। জেলায় জেলায় গণইস্তফা দিচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। রাজ্য সভাপতি বদল করেও বিজেপির অন্দরের বিদ্রোহ থামানো যায়নি। এবার বিদ্রোহ বিজেপির বারাসত জেলা কমিটিতে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে ইস্তফা দলেন ১৫ জন […]
ইলন মাস্ককে সুইগি কেনার অনুরোধ হতাশ শুভমনের
খবর লাইভ : অনলাইনে খাবার কিনতে একটি সংস্থার দ্বারস্থ হয়েছিলেন শুভমন গিল। কিন্তু খাবার পেতে দেরি হওয়ায় অধৈর্য্য ক্রিকেটার সরাসরি দ্বারস্থ হলেন টুইটারের কর্ণধার ইলন মাস্কের। পাল্টা খোঁচা খেলেন ছন্দে না থাকা গুজরাত টাইটান্সের ব্যাটারও। খাবার সরবরাহের সংস্থাটি আইপিএলের অন্যতম বাণিজ্যিক সহযোগী। অতি দ্রুত খাবার পৌঁছে দেওয়ায় তারা পারদর্শী বলে সংস্থাটির বিজ্ঞাপনে দাবি করা হয়। […]
বাবুলকে শপথগ্রহণ করানোর চিঠি পেলেই প্রত্যাখ্যান করবেন ডেপুটি স্পিকার!
খবর লাইভ : বাবুল সুপ্রিয়কে শপথগ্রহণ করানোর চিঠি পেলেই তা সবিনয়ে প্রত্যাখ্যান করবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় টুইট করে রাজ্যপাল জগদীপ ধনখড় বাবুলের শপথের অনুমতি দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি লেখেন, ‘ভারতের সংবিধানের ১৮৮ অনুচ্ছেদে উল্লিখিত আমার উপর থাকা ক্ষমতার ভিত্তিতে, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার তরফে ১৬১ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে […]
এ যাত্রায় ড্যামেজ কন্ট্রোল, পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকের পরই সুর বদল অর্জুনের
খবর লাইভ : পাটশিল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অর্জুন সিং। তাঁর নিশানাতে ছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীও। এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন অর্জুন সিং। এই আবহে গতকাল অর্জুন সিংকে দিল্লিতে জরুরি তলব করা হয়। পাট শিল্পের বেহাল দশা নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই ‘বেসুরো’ ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এই […]
রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উৎসব শুরু বেলুড় মঠে, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : আজ ১ মে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উৎসব পালন হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বেলুড়মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী এক বছর বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হবে বলে মঠ সূত্রে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে […]
তিন তিন বার বিয়ে ভেস্তে গিয়েছে, এবার পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার আর্জি ছাত্রীর
খবর লাইভ : উত্তরপ্রদেশে বোর্ডের পরীক্ষায় এক ছাত্রীর খাতা দেখে অবাক শিক্ষকরা। সে রাজ্যে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চলছে। উত্তর লেখা তো দূরস্ত, উত্তরপত্রে পরীক্ষার্থীদের নানা রকম ‘আবদার’ দেখে ভিরমি খাওয়ার জোগাড় পরীক্ষকদের। আরও পড়ুন- মোদির বক্তৃতার প্রশংসা, তবু নৈশভোজে গরহাজির মমতা এক পরীক্ষার্থী লিখেছেন, ‘গুরুজি, আমার তিন তিন বার বিয়ে ভেস্তে গিয়েছে। অনেক […]
মোদির বক্তৃতার প্রশংসা, তবু নৈশভোজে গরহাজির মমতা
খবর লাইভ : কুশল বিনিময় হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার প্রশংসাও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ বিচারবিভাগ নিয়ে সম্মেলনের শেষে মুখ্যমন্ত্রীদের জন্য প্রধানমন্ত্রীর নৈশভোজ তিনি এড়িয়ে গেলেন। তা সত্বেও শনিবার দিল্লিতে নরেন্দ্র মোদিকে তাঁর বক্তৃতার জন্য মমতার প্রশংসাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছে রাজনীতিকরা। কেন্দ্র ও রাজ্যের সরকার ও দুই শাসক দলের মধ্যে গত কয়েক […]










