Special News Special Reports

স্কুল সার্ভিস কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়নি, আদালতে জানাল কমিশন

0
(0)

খবর লাইভ  : স্কুল সার্ভিস কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়নি। আগের চেয়ারম্যান অর্থাৎ, সিদ্ধার্থ মজুমদারই এসএসসি-র শীর্ষপদের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার আদালতে এমনটাই জানাল কমিশন। ঘটনাচক্রে, বুধবার সন্ধ্যায় এসএসসি-র শীর্ষপদ থেকে ইস্তফা দিয়েছিলেন সিদ্ধার্থ। এর পরেই নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, এসএসসি-র নতুন চেয়ারম্যান হচ্ছেন আইএএস পদাধিকারী শুভ্র চক্রবর্তী। তার পরের দিনই আদালতে কমিশনের এমন বিবৃতি ঘিরে তৈরি হয় জল্পনা।

আরও পড়ুন- নিজাম প্যালেস থেকে ছাড়া পাওয়ার পর ফের একবার SSKM হাসপাতালে অনুব্রত!

এসএসসি নিয়োগ-দুর্নীতির মামলায় বুধবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (বর্তমানে শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায় নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন। তা নিয়ে শোরগোলের মাঝে আচমকাই এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ। বৃহস্পতিবার রাজ্

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *