Special News Special Reports

মেয়েকে ‘চাকরি’ পাওয়ানোর চেষ্টাই কাল হয়েছে পরেশের

0
(0)

খবর লাইভ  : সিবিআইয়ের তলব পেয়ে ‘চিন্তায় অসুস্থ’ নেতা-মন্ত্রীরা হাসপাতালে ছোটেন! রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী অবশ্য তাঁর মেয়েকে নিয়ে ‘ভ্যানিশ’ হয়ে গিয়েছিলেন! মন্ত্রী উধাওয়ের এই ‘জাদু’র নেপথ্যে রয়েছেন এক ‘জাদুকরণী’।নাম ববিতা সরকার। বাড়ি শিলিগুড়ির কোর্ট মোড়ে। এসএসসি-র যে মেধাতালিকার শীর্ষে মন্ত্রিকন্যার নাম উঠেছিল, বেশি নম্বর পেয়েও সেই তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন ববিতা।

মন্ত্রী কন্যার চেয়ে ১৬ নম্বর বেশি পেয়েছিলেন। তবু ববিতার নাম তালিকার ২১ নম্বরে ছিল। আর পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম ছিল মেধা তালিকার শীর্ষে।

ববিতা ২০১৬ সালে স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেন। ২০১৭ সালের ২৭ নভেম্বর মেধা তালিকা প্রকাশ হয়েছিল। সেই তালিকায় অবশ্য ববিতার নাম প্রথম ২০তেই ছিল। কিন্তু সেই তালিকা বাতিল করে দেয় এসএসসি।

কিছু দিন পর প্রকাশিত হয় নতুন তালিকা। নতুন তালিকায় ববিতার নাম ছিল ওয়েটিং লিস্টে। আর পুরনো তালিকায় কোথাও না থাকা অঙ্কিতার নাম নতুন সংযোজন!

তালিকায় হঠাৎ এক ধাপ নীচে নামলেন কী ভাবে, নতুন সংযোজন অঙ্কিতাই বা কে, তা তখনও জানতেন না ববিতা। পরে জানতে পারেন। তার পরই শুরু হয় তাঁর দৌড়ঝাঁপ।র‌্যাঙ্কিংয়ের কার্ড নিয়ে ধর্নামঞ্চ থেকে শুরু করে এসএসসি কর্তৃপক্ষ— কোথাও যেতে বাকি রাখেননি ববিতা। এমনকি, তথ্য জানার অধিকার আইনেও প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন, তাঁর এবং অঙ্কিতার প্রাপ্ত নম্বর কত?

ববিতা বিবাহিতা। তাঁর দুই সন্তানও আছে। গত পাঁচ বছর ধরে তাদের সামলে নিজের লড়াই চালিয়েছেন। বিপক্ষে যখন ‘প্রভাবশালী’ মন্ত্রী। তখন লড়াই যে কঠিন হবে, তা বুঝেছিলেন ববিতাও। কিন্তু হাল ছাড়েননি।এককালে ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন পরেশ। রাজ্যের খাদ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। দল বদলে যখন ২০১৯ সালে তৃণমূলের এলেন, তখনও তাঁর ‘প্রভাব’ কমেনি।

পরেশ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হলে আরও কঠিন হয় ববিতার লড়াই। কিন্তু শেষ পর্যন্ত পাঁচ বছর পর পরেশকে যে সিবিআইয়ের ভয়ে পালিয়ে বেড়াতে হল, তার কারণ এই ববিতাই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *