খবর লাইভ : আগামী ৮ মে, রবিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা।অভিমুখ ওডিশা উপকুলের দিকে থাকলেও এ রাজ্যে প্রভাব পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই ক্ষয়ক্ষতির আশঙ্কায় শুক্রবার রাজ্যের মুখ্যসচিব দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন।ওই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- কাশীপুর-কাণ্ডে সিবিআই তদন্ত চাইলেন স্বয়ং শাহ
দুর্বল সেতু গুলোকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি করতে বলা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে প্রত্যেক কন্ট্রোলরুমগুলিকে সক্রিয় রাখতে বলা হয়েছে।শুক্রবার একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে নবান্ন।




