games Special News Special Reports

নিষ্ফলা বৈঠক! শাহী বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ বিনেশরা

0
(0)

খবর লাইভ : আন্দোলনকারী কুস্তিগীরদের এফআইআরের ভিত্তিতে দিল্লি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে খুশি নন বজরংরা।

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর গ্রেফতারের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। শনিবার রাতে অমিত শাহ-এর সঙ্গে দেখা করেন প্রতিবাদী কুস্তিগীরেরা। যদিও বৈঠক নিষ্ফলা। ব্রিজভূষণের গ্রেফতার নিয়ে কোনও ইতিবাচক মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কাছ থেকে কোনও প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায় বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন আন্দোলনকারী কুস্তিগীররা। এদিন এমনটাই জানালেন বৈঠকে উপস্থিত থাকা অন্যতম আন্দোলনকারী কুস্তিগীর
সত্যার্ত কাদিয়ান।

কাদিয়ান বলেন, অমিত শাহ-এর সঙ্গে বৈঠকের পর হতাশ হন আন্দোলনকারী কুস্তিগীররা। এই নিয়ে তিনি বলেন,”আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত প্রতিক্রিয়া পাইনি। তাই আমরা বৈঠক ছেড়ে বেরিয়ে আসি। কীভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে পরিকল্পনা করছি আমরা। কোনও ভাবেই পিছিয়ে আসতে রাজি নই।”

আন্দোলনকারী কুস্তিগীরদের এফআইআরের ভিত্তিতে দিল্লি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে খুশি নন বজরংরা। আর সেই কারণেই অমিত শাহের দ্বারস্থ হন বিনেশরা। শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। গভীর রাত পর্যন্ত চলে বৈঠক। অমিত শাহ-এর কাছে তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারী কুস্তিগীররা। ব্রিজভূষণের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন সাক্ষীরা। যদিও এই কথা শুনে কুস্তিগীরদের অমিত শাহ বলেন,”আইন আইনের পথে চলবে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *