District Special News

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের আরও এক সহযোগী

0
(0)

খবর লাইভ : কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আবারও নয়া মোড়। প্রতারক দেবাঞ্জন কে জেরা করে আরও এক সহযোগীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ইন্দ্রজিৎ সাউ। নর্থ সিটি কলেজে যে ভ ভ্যাকসিন ক্যাম্প হয়েছিল, তার প্রধান দায়িত্বে ছিল এই ইন্দ্রজিৎ। ট্যাংরার বাসিন্দা ওই ব্যক্তি। এমনই খবর কলকাতা পুলিশ সূত্রে।

পুলিশ আরও জানিয়েছে, সিটি কলেজের ওই ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে দেবাঞ্জনকে নিয়ে গিয়েছিল ইন্দ্রজিৎ- ই। শুক্রবার সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। ইন্দ্রজিৎকে জেরা করে আরও অনেক তথ্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ। ইন্দ্রজিৎ জানিয়েছে, মার্চ মাস থেকে দেবাঞ্জনের সঙ্গে কাজ করা শুরু। কসবার রাজডাঙ্গার নকল পুরসভা অফিসে তাকে হেড ক্লার্ক হিসেবে নিয়োগ করে দেবাঞ্জন। ইন্দ্রজিৎ নাকি বুঝতে পারেনি এটা পুরসভার নকল অফিস। যদিও তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারে, আসলে ভ্যাকসিনের বদলে যে অন্য কিছু দেওয়া হচ্ছে তা বিলক্ষণ জানত ইন্দ্রজিৎ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *