পার্ক সার্কাসে মারাত্মক কাণ্ড! ডিসিপি অফিসের সামনেই মিলল দেহ!

খবর লাইভ : রাতের শহরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় গ্রেফতার ওই যুবকের দুই বন্ধু। পলাতক আরও ২। খোদ পার্ক সার্কাস সেভেন পয়েন্টের কাছে ময়দানের মেন গেটের পাশে ফুটপাত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শাহনাওয়াজ ফরিদ নামে ওই যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন- ভোটের রাজনীতি করতে চাই না, সাফ জানালেন পিকে

পুলিশ সূত্রে খবর, রাত ২:২৫ মিনিট নাগাদ শাহনাওয়াজকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহতদের পরিবারে সঙ্গে কথা বলে পুলিস জানতে পেরেছে, ফোন করে শাহনাওয়াজকে ডেকে পাঠান তাঁর বন্ধুরা। রাত হয়ে গেলেও বাড়ি ফিরে আসেননি। সেই ফোনের সূত্র ধরেই শাহনাওয়াজের এক বন্ধুর হদিশ পান তদন্তকারীরা। তাঁকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করতেই অপর তিন সঙ্গীর কথা জানতে পারে পুলিশ। তাদের মধ্যে আরও একজনকে পাকড়াও করা হয়েছে। তবে দুজন এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেনিয়াপুকুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার পুলিশ।
তবে খুনের ঘটনাস্থল নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। পার্ক সার্কাসের মতো এলাকা, যেখানে রাতভর পুলিশ মোতায়েন থাকে। উল্টো দিকে ডিসিপি’র অফিস- এহেন জায়গায় একজনকে কুপিয়ে কী ভাবে খুন করা হল? সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
তবে অন্যত্র কুপিয়ে এখানে দেহ ফেলার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। একইসঙ্গে খুনের কারণও খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ সূত্রে খবর, পুরোনো কোনও বিবাদ ঘিরেই এই খুনের ঘটনা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে পুলিশ। পেশায় অ্যাপ ক্যাব চালক শাহনাওয়াজের সঙ্গে তাঁর ওই চার বন্ধুর কয়েক মাস ধরেই বিবাদ চলছিল। গত রাতে প্রথমে বচসা বাধে তাদের মধ্যে। তারপর হাতাহাতি হয়। শেষে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে পুলিশ জানতে পেরেছে। ধৃতদের শিয়ালদহ আদালতে পেশ করে হেফাজতে চেয়ে আবেদন করবে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago