লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চমক মুখ্যমন্ত্রীর! ‘ফেক’ ভিডিও নিয়ে চরম সতর্কবার্তা

 খবর লাইভ  :  তৃতীয়বারের সরকারের প্রথম বছরের বর্ষপূর্তিতেই প্রায় ২০ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা দিল রাজ্যের নারী ও সমাজ কল্যাণ দফতর। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তা তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর সেই অনুষ্ঠান থেকেই বিজেপি সহ বিরোধীদের একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্য়মন্ত্রীর কথায়, ”আজ এক বছর বাদে গর্বের সঙ্গে আমরা বলতে পারি, প্রতিশ্রুতি দেওয়া প্রতিটা প্রকল্প কার্যকর করেছি। অন্যরা যারা বলে তারা করে না। শুধু কুৎসা করে। গতমাসেই বিশ্ব বাংলা শিল্প সম্মেলন থেকে ৫ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। আজ আমি আরও ২০ লক্ষ মা-বোনেদের সেই টাকা দিলাম।” মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন, ”লক্ষ্মীর ভাণ্ডার মা বোনদের অধিকার। আজ যারা সরকারের সমালোচনা শুরু করেন, শুধু মেয়েদের অপমান করেন। অশালীন কথা বলেন। ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে ব্যাবস্থা নেওয়ার কথা বলেছি আমি। পুলিশকে নির্দেশ দেওয়া আছে। এটা মধ্যপ্রদেশ, ইউপি নয়, এটা বাংলা। অন্যায় করলে এখানে শাস্তি হয়।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago