খবর লাইভ : ‘‘ভোট আমার লক্ষ্য নয়। লোকসভা ভোটকে সামনে রেখে পদযাত্রা শুরু করছি না আমি’’ বললেন প্রশান্ত। তাঁর কথায়, ‘‘ভোটে জিততে হলে তার কৌশল আমার জানা আছে, সেটা করতে হলে আমি মানুষের সঙ্গে কথা বলার প্রয়াস করতাম না। ভোটে জেতার জন্য যা করা দরকার সেটুকুই করতাম।’’
আরও পড়ুন- ঋদ্ধিকে হুমকি দেওয়ায় বোরিয়া মজুমদারকে ২ বছরের জন্য ব্যান করল BCCI
বিহারের সামাজিক রাজনীতির সঙ্গে যুক্ত ২০ হাজার ওয়াকিবহাল মানুষের সঙ্গে আগামী ৩ মাস ধরে কথা বলবেন প্রশান্ত। তাঁদের সঙ্গে কথা বলার জন্য, বিহারের মানুষের সঙ্গে কথা বলার জন্য বিহারজুড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা ব্যক্তিগত পদযাত্রা করবেন তিনি। প্রশান্ত জানালেন, এঁরা যদি তাঁর ‘জন সূরয’-এর ভাবনার সঙ্গে সহমত হন এবং মনে করেন এই লক্ষ্যে পৌঁছনেরা জন্য একটি রাজনৈতিক দল গড়া দরকার। তবে রাজনৈতিক দল হবে। প্রশান্তের আশা, অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তার পর যদি রাজনৈতিক দল তৈরি হয়, তবে তিনিও সেই দলের একজন সদস্য হবেন।
প্রশান্ত বলেন, ‘‘আমার কোনও রাজনৈতিক ঐতিহ্য নেই। আমি কোনও রাজনৈতিক পরিবারের সদস্য নয়। আমি একজন রাজনৈতিক কর্মী। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে আমার রেষারেষিও নেই। আমি বিহারের ভাল চাই। তার জন্য আমার যে রণকৌশল তা আমি সবাইকে জানিয়েছি।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…