খবর লাইভ : এবার কেরিয়ারের নয়া বাঁকে পা রাখতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর? কংগ্রেসের সাথে হাত মেলানোর জল্পনায় জল ঢেলেছেন ইতিমধ্যেই। এবার সোমবার দিলেন ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে একটি ইঙ্গিতবাহী বার্তা। তাতেই তাঁর নতুন দল ঘোষণার তত্ব ঘুরছে রাজনৈতিক অলিন্দে। এদিন জনগণের নীতি গঠনে সহায়তার কাজে তাঁর ১০ বছর পূর্তি বিষয়ে রোডম্যাপ প্রকাশ করতে গিয়ে প্রশান্ত কিশোর ট্যুইটারে নিজেই দিলেন আভাস (Prashant Kishor)।
আরও পড়ুন- কাউকে করোনার টিকা নিতে বাধ্য করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার সকালে পিকে তাঁর ট্যুইট বার্তায় লেখেন, ‘গণতন্ত্রে অর্থপূর্ণ অংশগ্রহণকারী হতে এবং জনগণের পক্ষে নীতি গঠনে সহায়তা করার জন্য আমি গত দশবছর ধরে রোলারকোস্টার রাইডে চড়েছি! তবে এবার যখন আমি পাতা ওলটাচ্ছি, আমি মনে করি যে এবার আসল ‘মাস্টার’দের কাছে যাওয়ার সময় এসেছে – জনগণ। মানুষের সমস্যাগুলি আরও ভালোভাবে বোঝার জন্য এবং ‘জন সুরাজ’-এর সুশাসনের পথে হাঁটতে হলে মানুষের কাছে যেতে হবে। শুরু হবে বিহার থেকে।’




