Special News Special Reports

হঠাৎ ঝাঁকুনিতে লন্ডভন্ড হয়ে যায় বিমানের অভ্যন্তর, প্রকাশ্যে অন্ডালের সেই ভিডিও

0
(0)

খবর লাইভ : রবিবার ঝড়ের কবলে পড়ে মুম্বই-দুর্গাপুরগামী বিমানের ভিতরেও যেন ‘ঝড়’ বয়ে যায়। বিমানটিকে ঠিক মতো অবতরণ করানোর চেষ্টায় ছিলেন বিমানচালক। কিন্তু হঠাৎ ঝাঁকুনিতে এলোমেলো হয়ে যায় বিমানের অভ্যন্তর। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে যেতে দেখা যায়। ভয়ে চিৎকার করতে থাকেন যাত্রীরা। বিমানসেবিকা উপর থেকে অক্সিজেন মাস্ক নামিয়ে নিতে বলেন যাত্রীদের।

আরও পড়ুন- এবার নিজের দল ঘোষণা করতে চলেছেন প্রশান্ত কিশোর !

প্রতি সন্ধ্যায় অণ্ডালে মুম্বই থেকে বিমান নামে। রবিবারও মুম্বই থেকে স্পাইসজেটের বিমানটি রানওয়েতে নামছিল। সে সময় চলছিল প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। তার ফলে অবতরণে সমস্যার মুখে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনিতে আহত হন যাত্রীরা। সেই মুহূর্তে ঠিক কী রকম পরিস্থিতি ছিল বিমানের অন্দরে? সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, ওই ঘটনায় মোট ১৭ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে ১৪ জন যাত্রী এবং তিন জন বিমানকর্মী। এঁদের অনেকেরই মাথায় চোট লেগেছে। কয়েক জনের মাথা ফেটে যাওয়ায় সেলাই করতে হয়েছে। এক ব্যক্তির শিরদাঁড়ায় চোট লেগেছে বলে জানিয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *