খবর লাইভ : শনিবার কলকাতার উপরে বয়ে যায় মরশুমের প্রথম কালবৈশাখী৷ হাওয়া অফিসের রেকর্ড বলছে, শনিবার সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে যায় ঝড়৷ ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৬৪ কিলোমিটার।
আরও পড়ুন- দিল্লির অনুষ্ঠানে দিদি ও যোগী কাছাকাছি
শুধু কলকাতায় নয় ,জেলা জুড়ে শুরু হয় ঝড়-জল-বৃষ্টি! কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে পুর্ব মেদিনীপুরের কোলাঘাট পাঁশকুড়া তমলুক, নন্দকুমার, ভগবানপুর, নন্দীগ্রাম, মহিষাদল-সহ জেলার বিস্তীর্ণ এলাকায়। ঝড়ে গাছ থেকে ইলেক্ট্রিক পোস্ট, কাঁচা মাটির দেওয়াল ভেঙে পড়েছে। লোডশেডিং-এ ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা।
একদিকে যেমন বহু প্রত্যাশিত কালবৈশাখী গরম-রোদে তেতে পোড়া মানুষের আরাম মিলছে। অনেকের কাছে তা অভিশাপের মতো নেমে আসল! নন্দীগ্রামে বাজ পড়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু! মৃত ইন্দ্রা দুরাই(৫৫) ও ছেলে মৃণাল দুরাই(৩৫)! রাতে ঝড়-বৃষ্টির সঙ্গে বাজ পড়লে বাড়ির বাইরেই মৃত্যু হয় নন্দীগ্রামের দেবিপুরের বাসিন্দা ইন্দ্রা ও মৃণালের। আহত অবস্থায় দু’জনকে নন্দীগ্রামের রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।




