Bengal and District District Special News

মাধ্যমিক চলাকালীন ইন্টারনেট নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারির নির্দেশ কলকাতা হাই কোর্টের

0
(0)

খবর লাইভ: রাজ্য সরকার চাইলে ইন্টারনেট বন্ধ রাখতেই পারে। তবে সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করে পদ্ধতিগত ত্রুটি শুধরে নিতে হবে রাজ্য সরকারকে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাই কোর্ট এই নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে হাই কোর্টের তরফে জানানো হয়েছে, ১৪৪ ধারার কথা উল্লেখ না করে স্পর্শকাতর এলাকায় মাধ্যমিকের সময় ইন্টারনেট বন্ধ রাখার কথা জানিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে।

গত সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। দু’ বছর পর চলতি বছর অফলাইনে পরীক্ষা চলছে। মেগা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরুর প্রথম সোয়া এক ঘণ্টা শৌচালয়ে যেতে দেওয়াও হচ্ছে না পড়ুয়াদের। এছাড়াও রাজ্যের কিছু এলাকাকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেন গোয়েন্দারা।

প্রশাসনের ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। রাজ্য সরকারের তরফ থেকে বৃহস্পতিবার হলফনামা জমা দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতেই নতুন বিজ্ঞপ্তি জারি করে ফের স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে শর্তসাপেক্ষে সায় দেয় আদালত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *